হ হক হক [ haka ] বিণ. যথার্থ, ন্যায্য, প্রকৃত (হক কথা)। ☐ বি. ১ ন্যায্য অধিকার বা স্বত্ব (হকের টাকা, হক বুঝে নেওয়া); ২ ন্যায্য কথা (হক বলা)। [আ. হক্ক্]। হকদার বিণ. ন্যায্য দাবিদার। হকিকত বি. সঠিক বিবরণ, বয়ান। হকিয়ত বি. স্বত্ব-সাব্যস্তের মামলা।
হ হকার হকার১ [ hakāra১ ] বি. হ এই বর্ণ। [হ + কার স্বার্থে]। হকার২ [ hakāra২ ] বি. ১ ফেরিওয়ালা; ২ যে হেঁকে হেঁকে পণ্য বিক্রি করে। [ইং. hawker]।
হ হুঁশ হুঁশ [ hum̐śa ] বি. চেতনা, জ্ঞান; সতর্কতা (স্বার্থ সম্পর্কে হুঁশ থাকা)। [ফা. হোশ্]। হুঁশিয়ার বিণ. সতর্ক, সচেতন; চতুর। হুঁশিয়ারি বি. সতর্কতা।
হ হৃদ্য হৃদ্য [ hṛdya ] বিণ. ১ হৃদয়গ্রাহী; প্রিয়; ২ আন্তরিকতাপূর্ণ (হৃদ্য আলোচনা, হৃদ্য পরিবেশ)। [সং. হৃদ্ + য]। স্ত্রী. হৃদ্যা। হৃদ্যতা বি. হৃদয়গ্রাহিতা; সৌহার্দ্য; আন্তরিকতা (হৃদ্যতার সম্পর্ক)।
হ হ্যাঁচোড়প্যাঁচোড় হ্যাঁচোড়প্যাঁচোড় [ hyān̐cōḍ়-pyān̐cōḍ় ] বি. অস্হিরতা বা আকুলতার ভাব (ঘর থেকে বেরোবার জন্য হ্যাঁচড়প্যাঁচোড় করা)। [ধ্বন্যা.]।