হট্টগোল

হট্টগোল বি. হাটের মতো গোলমাল, গণ্ডগোল।

হট্ট

হট্ট [ haṭṭa ] বি. হাট, বাজার। [সং. √ হট্ + ত]। হট্টগোল বি. হাটের মতো গোলমাল, গণ্ডগোল। হট্টবিলাসিনী বি. বেশ্যা। হট্টমন্দির বি. (ব্যঙ্গে) হাটে দোকানঘররূপে ব্যবহৃত চালাঘর।

হটানো

হটানো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

হঠা

হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. ১ সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাত্পদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); ২ নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। হটানো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

হটা

হংসগমনা

হংসগমনা, হংসগামিনী — স্ত্রী. হংসগমন।

হংসগমন

হংসগমন বি. হাঁসের মতো মাথা নত ও নিতম্ব আন্দোলিত করে লীলায়িত গমন। ☐ বিণ. হংসের মতো লীলায়িতভাবে গমনকারী। স্ত্রী. হংসগমনা, হংসগামিনী।

হংসারূঢ়া

হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া, বি. (স্ত্রী.) সরস্বতী।

হংসবাহিনী

হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া, বি. (স্ত্রী.) সরস্বতী।