হ হাওলা হাওলা [ hāōlā ] বি. জিম্মা, তত্ত্বাবধান। [আ. হওয়ালা]। হাওলাজমি বি. নির্দিষ্ট শর্তে প্রদত্ত নিষ্কর জমি। হাওলাদার বি. হাওলা জমির মালিক।
হ হাউমাউখাউ হাউমাউখাউ বি. মানুষ বা অন্য জীবজন্তুকে খেয়ে ক্ষুধাশান্তির জন্য রূপকথার রাক্ষসের ব্যস্ততা-প্রকাশক গর্জন।
হ হাউমাউ হাউমাউ [ hāu-māu ] বি. সক্রন্দন হইচই। হাউমাউখাউ বি. মানুষ বা অন্য জীবজন্তুকে খেয়ে ক্ষুধাশান্তির জন্য রূপকথার রাক্ষসের ব্যস্ততা-প্রকাশক গর্জন।
হ হলহল হলহল [ hala-hala ] বি. অতিশয় ঢিলা বা আলগা হওয়ার ভাব প্রকাশক। হলহলে বিণ. অত্যন্ত ঢিলা বা আলগা, হলহল করছে এমন। ☐ বি. ছোটো বিষহীন সাপবিশেষ, হেলে।
হ হরিদ্রা হরিদ্রা [ haridrā ] বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ মূলবিশেষ, হলুদ। [সং. হরি + √ দ্রু + অ + আ]। হরিদ্রাভ বিণ. পীতবর্ণযুক্ত; হলদে।