হিমসাগর

হিমসাগর বি. ১ তুষার সমুদ্র; ২ (আল.) প্রবল শৈত্য; ৩ এক জাতের উত্কৃষ্ট আম; ৪ মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ।

হিমাংশু

হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র।

হিমাঙ্গ

হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। ☐ বি. তাপহীন বা প্রাণহীন দেহ।

হিমাচল

হিমাচল বি. ১ হিমালয় পর্বত; ২ পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ।

হিমেল

হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)।