হাড়িকাঠ

হাড়িকাট, হাড়িকাঠ বি. ১ পশুবলির জন্য কাঠের তৈরি ফাঁদবিশেষ, যূপকাষ্ঠ; ২ দুই পা আটকে রাখবার জন্য বেড়জাতীয় যন্ত্রবিশেষ। [দেশি]। হাড়িকাঠে মাথা দেওয়া নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা।

হাবলা

হাবলা [ hābalā ] বিণ. হাবা; হাবার তুল্য। [হাবা দ্র]।

হামা দেওয়া

হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া।

হামা টানা

হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া।

হামা

হামা [ hāmā ] বি. হাঁটু ও হাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]।

হামানদিস্তা

হামানদিস্তা, (কথ্য) হামানদিস্তে [ hāmāna-distā, (kathya) hāmāna-distē ] বি. দ্রব্যাদি পিটিয়ে গুঁড়ো করবার জন্য কানা-উঁচু লৌহপাত্র ও লৌহদণ্ড। [ফা. হাবন্দস্তহ্]।

হমারি

হামারি, হমারি সর্ব. আমারই; কেবলই আমার (‘হমারি লাগি এ বৃন্দাবনমে’: রবীন্দ্র)।

হামারি

হামারি, হমারি সর্ব. আমারই; কেবলই আমার (‘হমারি লাগি এ বৃন্দাবনমে’: রবীন্দ্র)।