হাড়ভাঙা

হাড়ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)।

হাড়হদ্দ

হাড়হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)।

হাড়হাভাতে

হাড়হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া।

হাড়ে হাড়ে

হাড়ে হাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)।