হস্তকৌশল

হস্তকৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা।

হস্ত

হস্ত [ hasta ] বি. ১ হাত, কর, পাণি; বাহু, ভুজ; ২ কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; ৩ চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; ৪ হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। হস্তকৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। হস্তক্ষেপ,হস্তক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। হস্তগত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। হস্তগ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। হস্তচ্যুত বিণ. ১ হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; ২ হাত থেকে পড়ে গিয়েছে এমন। হস্তধারণ বি. হাত ধরা। হস্তরেখা বি. করতলের রেখা। হস্তলাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। হস্তলিখিত বিণ. হাতে লেখা অর্থাত্...

হাঁটুনি

হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।

হাঁটিয়ে

হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)।

হাঁটানো

হাঁটানো ক্রি. ১ হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); ২ হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); ৩ হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে।

হাঁটা

হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]। হাঁটাচলা বি. হাঁটা; পায়চারি। হাঁটানো ক্রি. ১ হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); ২ হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); ৩ হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। হাঁটাহাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।

হাঁকডাক

হাঁকডাক বি. ১ ক্রমাগত হাঁক; ২ আস্ফালনসূচক চিত্কার; ৩ ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি; ৪ প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব)।