হ

হাতকড়ি

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).
হ

হাতকড়া

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).
হ

হাত করা

হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা।
হ

হাতকরাত

হাতকরাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে।
হ

হাত কাটা

হাত কাটা বিণ. ১ হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); ২ বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)।
হ

হাতখরচা

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।
হ

হাতখরচ

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।
হ

হাতখালি

হাতখালি বিণ. ১ রিক্তহস্ত; ২ হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; ৩ নিরাভরণ হাতবিশিষ্ট।
হ

হাতখোলা

হাতখোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল।