ষট
ষট্, (চলিত) ষট বি. বিণ. ছয় সংখ্যা বা সংখ্যক, ৬০। [সং. ষষ্]। ষটক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet. ষটকর্ম বি. ১. যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; ২. মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া। ষটকর্মা (-র্মন্) বি. ষটকর্মকারী ব্রাহ্মণ। ☐ বিণ. ষটকর্মকারী। ষটচক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা – যোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র। ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী। ষটচত্বারিংশত্ বি. বিণ. ছেচল্লিষ সংখ্যা বা সংখ্যক। ষটত্রিংশ, ষটত্রিংশত্তমী, ষটত্রিংশত্ বি. বিণ. ৩৬ সংখ্যা বা তার পূরক। ষটপঞ্চাশ, ষটপঞ্চাশত্তম বিণ. ৫৬ সংখ্যার পূরক বা স্হানীয়।...
ষোলো
ষোলো [ ṣōlō ] বি. বিণ. ১৬ সংখ্যা বা সংখ্যক। [< সং. ষোড়শন্]। ষোলো আনা বি. ভারতে প্রচলিত পূর্বতন এক টাকার সমান মূল্যের ষোলো আনা। ☐ বিণ. ক্রি-বিণ. সম্পূর্ণ, পুরোপুরি (ষোলো আনা সুস্হ, ষোলো আনা সম্পত্তির মালিক)। ষোলোকলা বি. চাঁদের ষোলোটি অংশ। ☐ ক্রি. বিণ. সর্বতোভাবে, সম্পূর্ণ (ষোলোকলা পূর্ণ হয়েছে)।