ল লাঘব লাঘব [ lāghaba ] বি. ১. হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); ২. গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); ৩. ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]।
ল লাগিয়া লাগি, লাগিয়া [ lāgi, lāgiẏā ] অনু. (কাব্যে) ১. জন্য (‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’: চণ্ডী); ২. তরে (‘কার লাগি হয়েছে বিরাগী’: নজরুল)। [বাং. লাগ + ই, ইয়া < প্রাকৃ. লগ্গই]।
ল লাগি লাগি, লাগিয়া [ lāgi, lāgiẏā ] অনু. (কাব্যে) ১. জন্য (‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’: চণ্ডী); ২. তরে (‘কার লাগি হয়েছে বিরাগী’: নজরুল)। [বাং. লাগ + ই, ইয়া < প্রাকৃ. লগ্গই]।
ল লাগ লাগ [ lāga ] বি. ১. নাগাল (লাগ পাওয়া); ২. স্পর্শ; ৩. নৈকট্য; ৪. ঘনিষ্ট সম্পর্ক, প্রীতির সম্পর্ক (তার সঙ্গে তো তোমার বেশ লাগ আছে)। [লাগা দ্র]।