ল লেপটানো লেপটানো ক্রি. বি. ১. জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; ২. লিপ্ত হওয়া; ৩. লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।
ল লেপটা লেপটা [ lēpaṭā ] ক্রি. লেপটানো। [সং. লিপ্ত + বাং. আ]। লেপটানো ক্রি. বি. ১. জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; ২. লিপ্ত হওয়া; ৩. লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।
ল লেশ লেশ [ lēśa ] বি. অত্যল্প পরিমাণ, সামান্য অংশ, কণা (লজ্জার লেশমাত্র নেই, খাবারের লেশমাত্র পেয়েই সন্তুষ্ট হল)। [সং. √ লিশ্ + অ]। লেশমাত্র বি. বিণ. একটুও (লেশমাত্র বিচলিত নই); নামমাত্র (লেশমাত্র দয়ামায়া)।
ল লৈঙ্গিক লৈঙ্গ, লৈঙ্গিক [ laiṅga, laiṅgika ] বিণ. ১. লিঙ্গসম্বন্ধীয়; ২. লক্ষণ বা গুণ অনুযায়ী। [সং. লিঙ্গ + অ, ইক]।
ল লৈঙ্গ লৈঙ্গ, লৈঙ্গিক [ laiṅga, laiṅgika ] বিণ. ১. লিঙ্গসম্বন্ধীয়; ২. লক্ষণ বা গুণ অনুযায়ী। [সং. লিঙ্গ + অ, ইক]।
ল ল্যাতপ্যাত ল্যাতপ্যাত [ lyāta-pyāta ] বি. নরম অদৃঢ় জিনিসের শিথিল ও অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। ল্যাতপেতে বিণ. ল্যাতপ্যাত করে এমন।