লক্ষপতি

লক্ষপতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি।

লক্ষ

লক্ষ1 [ lakṣa1 ] বি. একশত সহস্র সংখ্যা, 100,000 সংখ্যা। ☐ বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। লক্ষপতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য। লক্ষ2 [ lakṣa2 ] ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]।

লক্কা

লক্কা [ lakkā ] বি. 1 ঘন ও বিস্তৃত বা ছড়ানো পুচ্ছযুক্ত পায়রা; 2 (বিদ্রুপে) পোশাকপ্রিয় ব্যক্তি। [আ. লক্কা]। লক্কা পায়রা বি. উক্ত দুই অর্থে।

লকার

ল-কার1 [ la-kāra1 ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ল-এর যোগ। লকার2 [ lakāra2 ] বি. গহনাদি সুরক্ষিত রাখার জন্য ব্যাংকের প্রকোষ্ঠবিশেষ। [ইং locker]।

লাচাড়ি

নাচাড়ি, লাচাড়ি [ nācāḍ়i, lācā়ḍ়i ] বি. নাচের ছন্দবিশেষ; নাচের ছন্দে গানবিশেষ। [তু. নাচারি]।

লক্ষিত

লক্ষিত [ lakṣita ] বিণ. ১. দৃষ্ট, দেখা বা নজর করা হয়েছে এমন; ২. অনুভূত; ৩. উদ্দিষ্ট; ৪. নিশানা করা হয়েছে এমন (রাবণের প্রতি লক্ষিত বাণ); ৫. লক্ষণাবৃত্তি দ্বারা জ্ঞাত বা অনুভূত। [সং. √ লক্ষ্ + ত]। স্ত্রী. লক্ষিতা।