ল লজ্জমান লজ্জমান [ lajja-māna ] বিণ. লজ্জা পাচ্ছে বা বোধ করছে এমন। [সং. √ লজ্জ্ + মান (শানচ্]। স্ত্রী. লজ্জমানা
ল লজেন্স লজেঞ্চুস, লজেন্স [ lajēñcusa, lajēnsa ] বি. (মুলত ছোটোদের জন্য) গুড় চিনি ইত্যাদির তৈরি চোষ্য মিঠাইবিশেষ। [ইং lozenges.]।
ল লজেঞ্চুস লজেঞ্চুস, লজেন্স [ lajēñcusa, lajēnsa ] বি. (মুলত ছোটোদের জন্য) গুড় চিনি ইত্যাদির তৈরি চোষ্য মিঠাইবিশেষ। [ইং lozenges.]।
ল লজ্ঝড় লজ্ঝড় [ l়j-jhaḍ় ] বিণ. 1 অলস এ অকর্মণ্য; 2 অপদার্থ; 3 পুরোনো ও ভগ্নপ্রায় এবং সেই কারণে একেজো (লজ্ঝড় গাড়ি, লজ্ঝড় বাড়ি); 4 গোলমেলে, বাজে, অসুবিধাজনক (লজ্ঝড় কাজ)। [দেশি.-তু. হি. লক্কড়]।
ল লঙ্কাকাণ্ড লঙ্কাকাণ্ড বি. 1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়; 2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড; 3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি।