লপটা

লপটা [ lapaṭā ] ক্রি. 1 জড়ানো; 2 জ়ড়িত হওয়া। [হি. লপটনা < সং লিপ্ত]। লপটানো ক্রি. বি. 1 জড়ানো; 2 জড়িত হওয়া।

লন্ঠন

লণ্ঠন, লন্ঠন [ laṇṭhana, lan-ṭhana ] বি. কাচ দিয়ে ঘেরা প্রদীপবিশেষ। [ইং. lantern]।

লণ্ঠন

লণ্ঠন, লন্ঠন [ laṇṭhana, lan-ṭhana ] বি. কাচ দিয়ে ঘেরা প্রদীপবিশেষ। [ইং. lantern]।

লতাগৃহ

লতাগৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর।

লতানিয়া

লতানে, লতানিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল।

লতানে

লতানে, লতানিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল।

লতানো

লতানো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। ☐বিণ. উক্ত অর্থে।

লতাপাতা

লতাপাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা।