লাটবন্দি

লাটবন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত।

লাট খাওয়া

লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)।

লাট

লাট1 [ lāṭa1 ] বিণ. 1 পাট-ভাঙা, এলোমেলো, ওলটপালট (লাট কাপড়, কাপড়জামা লাট হয়ে গেছে); 2 ধরাশায়ী (মেরে লাট করা)। [দেশি]। লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)। লাট2 [ lāṭa2 ] বি. 1 বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি; 2 জীর্ণবস্ত্রাদি। [সং. লাট্ + অ]। লাট3 [ lāṭa3 ] বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)। [হি. লাঠ্]। লাট4 [ lāṭa4 ] বি. 1 জমিদারির অংশ (লাটের খাজনা); 2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)। [ইং. lot]। লাটবন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত। লাট5 [ lāṭa5 ] বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের...

লান্চ

লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।

লাঞ্চ

লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।

লাজুক

লাজুক [ lājuka ] বিণ. 1 লজ্জাশীল; 2 সংকোচের জন্য লোকের সঙ্গে মিশতে বা সহজভাবে কথা বলতে পারে না এমন। [বাং. লাজ1 + উক]।

লাজাঞ্জলি

লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি।

লাজবর্ষণ

লাজবর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো।

লাঙুলী

লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙ্গুল

লাঙ্গুল [ lāṅgula ] বি. লাঙ্গুল -এর মার্জিত রূপ। [সং. √ লঙ্গ্ + উল]। লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।