ল লাবণ্য লাবণ্য [ lābaṇya ] বি. 1 কান্তি, সৌন্দর্য; কমনীয়তা। [সং. লবণ + য]। লাবণ্যময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়। স্ত্রী. লাবণ্যময়ী।
ল লাবণি লাবণি, [ lābaṇi, ] (প্রা. কা.) লাবনি বি. কান্তি, লাবণ্য। [< সং. লাবণ্য]। লাবনি বি. (প্রা. কা.) লাবণ্য ('কাচা অঙ্গর লাবনি': গো. দা.)
ল লাফা লাফা [ lāphā ] ক্রি. লাফ দেওয়া (লাফিয়ে যাওয়া)। [সং. লম্ফ + বাং. আ]। লাফানি বি. 1 লাফ, লাফ দেওয়া; 2 আস্ফালন; ছটফটানি। লাফানে বিণ. লাফায় এমন। লাফানো ক্রি. লাফ দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (এত লাফানো ভোলো নয়)।