রাবণ

রাবণ [ rābaṇa ] বি. শ্রীরামচন্দ্র কর্তৃক নিহত লঙ্কাধিপতি দশানন। [সং. √ রু + ই + অন। রাবণমুখো বিণ. উগ্রমূর্তি। রাবণরাবণারি বি. শ্রীরামচন্দ্র। রাবণি বি. রাবণপুত্র ইন্দ্রজিত্। রাবণের চিতা (আল.) অনন্ত যণ্ত্রণা বা নিরবচ্ছিন্ন মর্মদহ।

রান্নাবান্না

রান্নাবাড়া, রান্নাবান্না বি. রাঁধাবাড়া, রান্না ও তত্সংশ্লিষ্ট অন্যান্য কর্ম।

রান্নাবাড়া

রান্নাবাড়া, রান্নাবান্না বি. রাঁধাবাড়া, রান্না ও তত্সংশ্লিষ্ট অন্যান্য কর্ম।

রান্না

রান্না [ rānnā ] বি. ১. রন্ধন, পাক বা পাক করা; ২. যে খাদ্য রাঁধা হয়েছে। [বাং. √ রান্ধ্ + অনা = রান্ধনা > রান্না ] রান্নাঘর বি. যে ঘরে রান্না হয়, পাকশালা। রান্নাবাড়া, রান্নাবান্না বি. রাঁধাবাড়া, রান্না ও তত্সংশ্লিষ্ট অন্যান্য কর্ম।

রাজন্য

রাজন্য [ rājanya ] বি. ১. সামন্ত নৃপতি (দেশের রাজন্যবর্গ); ২. রাজবংশের লোক; ৩. ক্ষত্রিয়। [সং. রাজন্ + য]। রাজন্যক বি. রাজন্যসমূহ।

রাজনীতিক

রাজনীতিক বিণ. ১. রাজনীতিগত, রাজনীতিসম্বন্ধীয়; ২. রাজ্যশাসনঘটিত; ৩. রাজনীতিজ্ঞ। ☐ বি. রাজনীতিবিদ।