রা করা

রা করা, রা কাড়া ক্রি. বি. কথা বলা; কথার জবাব দেওয়া (কী ব্যাপার, রা কাড়ছ না যে?)।

রা সরা

রা সরা ক্রি. বি. বাক্যস্ফুর্তি হওয়া।

রা

-রা১ [ -rā ] বহুবচনসূচক বিভক্তিবিশেষ (ছেলেরা, পাখিরা)। রা২ [ rā ] বি. ১. রব, ডাক (সব শিয়ালের এক রা); ২. মুখের আওয়াজ, কথা (মুখে রা নেই)। [সং. রাব]। রা করা, রা কাড়া ক্রি. বি. কথা বলা; কথার জবাব দেওয়া (কী ব্যাপার, রা কাড়ছ না যে?)। রা সরা ক্রি. বি. বাক্যস্ফুর্তি হওয়া।

রসিকতা

রসিকতা বি. ১. হাস্যরসের অবতারণা; ২. আদিরসাত্মক আলাপের অবতারণা; ৩. হাস্যপরিহাস, রঙ্গরস।

রসিক

রসিক [ rasika ] বিণ. ১. রসজ্ঞ, তাত্পর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); ২. আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); ৩. রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। রসিকতা বি. ১. হাস্যরসের অবতারণা; ২. আদিরসাত্মক আলাপের অবতারণা; ৩. হাস্যপরিহাস, রঙ্গরস।

রবি

রবি [ rabi ] বি. সূর্য, যে নক্ষত্রের চারদিকে পৃথিবী ঘোরে। [সং. √ রু + ই]। রবিকর বি. সূর্যের রশ্মি বা আলো। রবিচ্ছবি বি. সূর্যের দীপ্তি বা শোভা। রবিতনয়, রবিনন্দন, রবিসুত বি. ১. সূর্যের পুত্র; ২. শনি; ৩. যম; ৪. কর্ণ। স্ত্রী. রবিতনয়া, রবিনন্দিনী, রবিসুতা। বি. (স্ত্রী.) সূর্যের কন্যা; যমুনা। রবিবর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে। রবিবার, রবিবাসর বি. সপ্তাহের প্রথম দিন, সোমবারের পূর্বদিন। রবিমণ্ডল বি. সূর্যের পরিধি বা পরিবেশ। রবিমার্গ বি. সূর্যের পরিক্রমণ পথ। রবিরশ্মি – রবিকর, সূর্যের রশ্মি বা আলো।