রেকর্ড

রেকর্ড [ rēkarḍa ] বি. ১. গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক; ২. সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না); ৩. সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)। [ইং. record। রেকর্ডপ্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়।

রেওয়াজি

রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)।

রেওয়াজ

রেওয়াজ [ rēōẏāja ] বি. রীতি, ১. প্রথা (এটাই এখানকার রেওয়াজ); ২. প্রচলন; ৩. অনুশীলন, চর্চা, অভ্যাস (সংগীতের রেওয়াজ, ভোরবেলা উঠে রেওয়াজ করে)। [আ. রেওয়াজ, ফা. রিওআজ্ ] রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)।

রূপায়িত

রূপায়িত বিণ. রূপদান করা হয়েছে এমন; মূর্ত; বাস্তবে পরিণত (আদর্শকে রূপায়িত করা)।

রূপায়ণ

রূপায়ণ [ rūpāẏaṇa ] বি. ১. রূপদান, মূর্তি বা আকার দান ২. বাস্তবে পরিণত করা (পরিকল্পনার রূপায়ণ, প্রস্তাবকে বাস্তবে রূপায়ণ করা); ৩. অবিনয়ে ভূমিকাগ্রহণ। [সং. রূপ + ক্যঙ্ + অন]। রূপায়িত বিণ. রূপদান করা হয়েছে এমন; মূর্ত; বাস্তবে পরিণত (আদর্শকে রূপায়িত করা)।

রাসভনিন্দিত

রাসভনিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু।

রাসভ

রাসভ [ rāsabha ] বি. গদর্ভ, গাধা। [সং. √ রাস্ + অভ]। স্ত্রী. রাসভী। রাসভনিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু।

রাধা

রাধা [ rādhā ] বি. বৃষভানু গোপের কন্যা, আয়ান ঘোষের পত্নী ও কৃষ্ণের প্রেমিকা। [সং. রাধ্ + অ + আ]। রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ বি. শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণ বি. শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ। রাধাচূড়া বি. হলুদ রঙের ফুলযুক্ত বড়ো গাছবিশেষ। রাধাপদ্ম বি. সূর্যমুখী ফুল। রাধাষ্টমী বি. ভাদ্রমাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি।