রাজিনামা

রাজিনামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র।

রাজি

রাজি১ [ rāji ] বি. ১. শ্রেণী, সারি (বৃক্ষরাজি); ২. সমূহ (পত্ররাজি); ৩. রেখা (রোমরাজি)। [সং. √ রাজ্ + ই]। রাজি২ [ rāji ] বিণ. সম্মত, স্বীকৃত। [আ. রাজী]। রাজিনামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র।

রাজানুকম্পা

রাজানুকম্পা [ rājānu-kampā ] বি. রাজার দয়া সরকারের দয়া বা দান। [সং. রাজ৪ + অনুকম্পা]। রাজানুগ্রহ বি. রাজার বা সরকারের দয়া।

রাঙামুলো

রাঙামুলো বি. ১. লাল রঙের মুলো; ২. (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।

রাঙানো

রাঙানো ক্রি. বি. ১. ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); ২. লাল রঙে রঞ্জিত করা; ৩. রঞ্জিত করা (কাপড় রাঙানো); ৪. আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। ☐ বিণ উক্ত সব অর্থে।

রাঙাআলু

রাঙাআলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ।

রাঙা

রাঙা [ rāṅā ] বিণ. ১. রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ); ২. ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)। [সং. রঙ্গ + বাং. আ]। রাঙাআলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ। রাঙানো ক্রি. বি. ১. ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); ২. লাল রঙে রঞ্জিত করা; ৩. রঞ্জিত করা (কাপড় রাঙানো); ৪. আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। ☐ বিণ উক্ত সব অর্থে। রাঙাবাস বি. গেরুয়া বস্ত্র। রাঙামাটি বি. গিরিমাটি। রাঙামুলো বি. ১. লাল রঙের মুলো; ২. (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।