রাংচিতা

রাংচিতা [ rāñcitā ] বি. গুল্মজাতীয় ছোটো গাছবিশেষ; বেড়াচিতা। [সং. রক্তচিত্রক]।

রোহিঙ্গা

রোহিঙ্গা – (ইংরেজি ভাষায়: Rohingya) জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের আরাকান রাজ্যের একটি উলেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এরা ইসলাম ধর্মে দীক্ষিত। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। মায়ানমারের আকিয়াব, রেথেডাং, বুথিডাং এলাকায় এদের বাস। মায়ানমার ছাড়াও ৫ লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করে বলে ধারনা করা হয়। (সোর্স: উইকি)

রঙচঙে

রংচঙে, রঙচঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের।

রংচঙে

রংচঙে, রঙচঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের।

রঙকানা

রংকানা, রঙকানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ।

রংকানা

রংকানা, রঙকানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ।

রোমহর্ষণ

রোমহর্ষণ বি. রোমহর্ষ। ☐ বিণ. শিহরণ জাগায় এমন; রোমাঞ্চকর।

রোমহর্ষক

রোমহর্ষক বিণ. শিহরণ জাগায় এমন, অত্যন্ত ভীতিপ্রদ (রোমহর্ষক দৃশ্য)।

রোমহর্ষ

রোমহর্ষ বি. শিহরণ; ভয় বিস্ময়াদিতে শরীরের রোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া।

রোমশ

রোমশ বিণ. রোমপূর্ণ; রোমবহুল।