রণবেশ

রণবেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক।

রণতূর্য

রণতূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা।

রণপোত

রণতরি, রণতরী, রণপোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়।

রণতরী

রণতরি, রণতরী, রণপোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়।

রণতরি

রণতরি, রণতরী, রণপোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়।

রণজিত

রণজয়ী, রণজিত, রণজিত্, রণজিৎ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন।

রণজয়ী

রণজয়ী, রণজিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন।

রণক্ষেত্র

রণক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র।