রসগ্রাহী

রসগ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)।

রসগোল্লা

রসগোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ।

রসগর্ভ

রসগর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)।

রসকষ

রসকষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)।

রসকলি

রসকলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক।

রসকর্পূর

রসকর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ।

রসকরা

রসকরা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ।

রস

রস [ rasa ] বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে ‘ছয়’ এই সংখ্যার সংকেত (‘নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ’) 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 10 প্রবল অনুরাগ বা আসক্তি (‘রসভারে দুঁহু থরথর কাঁপই’: চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার...

রণচণ্ডী

রণচণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। ☐ বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)।