রসাভাস

রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস।

রসাবেশ

রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার।

রসাত্মক

রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)।

রসাঞ্জন

রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ।

রসহীন

রসহীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন।

রসস্হ

রসস্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত।

রসসিন্দূর

রসসিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল।

রসসাহিত্য

রসসাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে।

রসশালা

রসশালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়।