রাজশয্যা

রাজশয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা।

রাজসভাসদ

রাজসভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে।

রাজসরকার

রাজসরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট।

রাজসাক্ষী

রাজসাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver.

রাজসিংহাসন

রাজসিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ।

রাজসেবা

রাজসেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি।

রাজহস্তী

রাজহস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি।