র রাজদূত রাজদূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador.
র রাজধর্ম রাজধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম।
র রাজধানী রাজধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে।