রাজকর

রাজকর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব।

রাজকার্য

রাজকর্ম (-র্মন্), রাজকার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম।

রাজকর্ম

রাজকর্ম (-র্মন্), রাজকার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম।

রাজকর্মচারী

রাজকর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে।

রাজকুল

রাজকুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ।

রাজকোষ

রাজকোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি।

রাজছত্র

রাজচ্ছত্র, (চলিত) রাজছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা।