রাত্রিচর

রাত্রিচর, রাত্রিঞ্চর বিণ. রাত্রিতে বিচরণকারী। ☐ বি. 1 রাক্ষস 2 চোর। স্ত্রী. রাত্রিচরী, রাত্রিঞ্চরী।

রাত্রি

রাত্রি [ rātri ] বি. সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন সময়, নিশা, যামিনী, রজনী। [সং. রা + ত্রি]। রাত্রিচর, রাত্রিঞ্চর বিণ. রাত্রিতে বিচরণকারী। ☐ বি. 1 রাক্ষস 2 চোর। স্ত্রী. রাত্রিচরী, রাত্রিঞ্চরী। রাত্রিজাগরণ বি. রাতে না ঘুমানো। রাত্রিপুষ্প বি. নালফুল। রাত্রিবাস বি. 1 রাত্রিযাপন, রাত কাটানো 2 রাতে অবস্হান; 3 রাতে যে-পোশাক পরে ঘুমানো হয়। রাত্রিবেলা বি. রাত্রি। ☐ ক্রি-বিণ. রাত্রিতে, নিশাকালে, রাতের বেলা। রাত্রিমণি বি. চাঁদ, নিশাকর। রাত্র্যন্ধ বিণ. রাতকানা।

রাতারাতি

রাতা-রাতি ক্রি-বিণ. 1 রাত্রির মধ্যে, রাত থাকতে থাকতে; 2 (আল.) অতি অল্প সময়ের মধ্যে (রাতারাতি বড়োলোক হওয়া)।

রাতভোর

রাতভর, রাতভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)।

রাতভর

রাতভর, রাতভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)।

রাতবিরেত

রাতবিরেত বি. রাত্রিকাল, রাতের সময় (রাতবিরেতে বাইরে যেয়ো না)।

রাত পোহানো

রাত পোহানো ক্রি. বি. রাত্রি শেষ হওয়া, রাত শেষ হয়ে ভোর হওয়া।

রাতদিন

রাতদিন ক্রি-বিণ. সর্বদা দিনরাত।

রাতজাগা

রাতজাগা বিণ. রাত্রে ঘুমায় না এমন (রাতজাগা পাখি)।