রামচন্দ্র

রামচন্দ্র বি. দশরথপুত্র রাম। ☐ অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি।

রামগরুড়ের ছানা

রামগরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ।

রামখড়ি

রামখড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি।

রামকেলি

রামকেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ।

রামকান্ত

রামকান্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)।

রামকথা

রামকথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ।

রামো

রামঃ, রামো — নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ।

রান্ধা

রান্ধন, রান্ধনি, রান্ধা [ rāndhana, rāndhani, rāndhā ] যথাক্রমে রাঁধন, রাঁধনি ও রাঁধা -র অপ্র. রূপ।

রান্ধনি

রান্ধন, রান্ধনি, রান্ধা [ rāndhana, rāndhani, rāndhā ] যথাক্রমে রাঁধন, রাঁধনি ও রাঁধা -র অপ্র. রূপ।