র রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO.
র রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদা ও ক্ষমতাসম্পন্ন মন্ত্রী।
র রাষ্ট্রবিপ্লব রাষ্ট্রবিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ।
র রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science.
র রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President.