যক দেওয়া

যক দেওয়া ক্রি. বি. ১. সঞ্চিত ধনরত্নসহ একটি জীবন্ত বালককে ভূগর্ভে সমাধি দেওয়া যাতে ওই বালক মৃত্যুর পর যক্ষরূপে উক্ত ধনরাশি রক্ষা করতে পারে; ২. (কথ্য) ঠকিয়ে টাকাপয়সা আদায় করা, ঠকানো।

যক

যক [ yaka ] বি. এক ১. যক্ষ, ভূগর্ভে প্রোথিত অর্থরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ; ২. (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ]। যক দেওয়া ক্রি. বি. ১. সঞ্চিত ধনরত্নসহ একটি জীবন্ত বালককে ভূগর্ভে সমাধি দেওয়া যাতে ওই বালক মৃত্যুর পর যক্ষরূপে উক্ত ধনরাশি রক্ষা করতে পারে; ২. (কথ্য) ঠকিয়ে টাকাপয়সা আদায় করা, ঠকানো। যকের ধন ১. যক-দেওয়া ধন; ২. প্রাণপণে রক্ষিত ধন; ৩. (আল.) কৃপণের ধন।

য–বাংলা বর্ণমালার ষড়্বিংশ ব্যঞ্জনবর্ণ।

রকবাজি

রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।

রকবাজ

রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত।  

রক

রক১ [ raka ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ। [আ. রক]। রক২ [ raka ] রোয়াক-এর কথ্যরূপ। রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত। রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।

রঙ্কিণী

রঙ্কিণী [ raṅkiṇī ] বিণ. (স্ত্রী.) দরিদ্রা (‘রঙ্কিণী রাজার বেটি’: শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।

রসুন

রসুন১ [ rasuna ] , লসুন — বি. পিঁয়াজের ন্যায় আকারযুক্ত উগ্রগন্ধী ও শ্বেতবর্ণ কন্দবিশেষ। [সং.] রসুন২ [ rasuna ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]।

রাণ্ডি

রাণ্ডি [ rāṇḍi ] বি. বেশ্যা, রাঁড়, রাঁড়ী। [সং. রণ্ডা]।