য যেই যেই [ yēi ] ক্রি-বিণ. যে-মুহূর্তে, যখনই, যেমনি (সে যেই এল অমনি ঝগড়াও থেমে গেল)। ☐ বিণ. (কাব্যে) যে (যেইদিন)। [বাং. যে + ই]।
য যূপ যূপ [ yūpa ] বি. ১. বলির জন্য যজ্ঞ বাঁধার কাঠের দণ্ড, হাড়িকাঠ; ২. জয়স্তম্ভ। [সং. যু + প]। যূপকাষ্ঠ বি. হাড়িকাঠ।
য যুযুত্সা যুযুত্সা [ yuyutsā ] বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। [সং. যুধ্ + সন্ + আ]। যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। ☐ বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ।
য যুবরাজ যুবরাজ [ yuba-rāja ] বি. ১. রাজত্বের উত্তরাধিকারী রাজপুত্র; ২. রাজার সহায়ক বা রাজকার্যের সহায়ক রাজপুত্র; ৩. রাজার জ্যেষ্ঠপুত্র। [সং. যুবন্ + রাজন্]।
য যুবক যুবক [ yubaka ] বি. কৈশোর-উত্তীর্ণ পুরুষ (যখন যুবক ছিলেন)। ☐ বিণ. ওই বয়সী (যুবক রবীন্দ্রনাথ)। [সং. যুবন্ + ক]।