যাপন

যাপন বি. অতিবাহন (‘শুধু দিন-যাপনের গ্লানি’: রবীন্দ্র, অবসর-যাপন)।

যাবনা

যাব, যাবনা [ yāba, yābanā ] বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবস তু. হি. জাব]।

যাব

যাব, যাবনা [ yāba, yābanā ] বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবস তু. হি. জাব]।

যামী

যামী [ yāmī ] বি. ১. দক্ষিণ দিক ২. রাত্রি ৩. কুলস্ত্রী।

যামার্থ

যামার্থ [ yāmārtha ] বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা।

যাম

যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির ১/৮ ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। যামঘোষ বি. শৃগাল। যামবতী বি. রাত্রি, যামিনী। যামার্থ [ yāmārtha ] বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী [ yāmī ] বি. ১. দক্ষিণ দিক ২. রাত্রি ৩. কুলস্ত্রী।

যাম্য

যাম্য [ yāmya ] বিণ. দক্ষিণদিকস্হ। [সং. যামী + য]। যাম্যোত্তরবৃত্ত বি. মধ্যরেখা।