যজ্ঞবেদি

যজ্ঞবেদি বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়।

যজ্ঞপাত্র

যজ্ঞপাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন।

যজ্ঞপশু

যজ্ঞপশু বি. ১. যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; ২. ছাগ; ৩. অশ্ব।

যজ্ঞডুমুর

যজ্ঞডুমুর, (কথ্য) যজ্ঞি ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ।

যজ্ঞকুণ্ডু

যজ্ঞকুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়।