য যূথ যূথ [ yūtha ] বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। যূথচর, যূথচারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। যূথনাথ, যূথপতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। যূথভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন।