থাকন

থাকন [ thākana ] বি. ১. অবস্হান, থাকা; ২. জীবনযাপন। [থাকা দ্র]।

থানকুনি

থানকুনি [ thāna-kuni ] বি. ওষুধে ও ব্যঞ্জনে ব্যবহৃত শাকবিশেষ, থুলকুড়ি। [দেশি]।

থামা

থামা [ thāmā ] ক্রি. ১. গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); ২. চুপ করা (অনেক বলেছ, এবার থামো); ৩. বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); ৪. বিরত হওয়া (থামো, আর হেসো না); ৫. নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। থামানো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

থাপক

থাপক [ thāpaka ] বিণ. (প্রা. বাং.) প্রতিষ্ঠাতা, স্হাপক। [সং. স্হাপক]।

থামানো

থামানো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

থাবা

থাবা [ thābā ] বি. ১. চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); ২. (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। ☐ বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। থাবানো বি. ক্রি. ১. থাবার সাহায্যে আঘাত করা; ২. থাবা দিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

থাবানো

থাবানো বি. ক্রি. ১. থাবার সাহায্যে আঘাত করা; ২. থাবা দিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

থানাদার

থানাদার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।