তরশু

তরশু [ taraśu ] বি. ক্রি-বিণ. ১. গত পরশুর আগের দিন; ২. আগামী পরশুর পরদিন। [সং. তত্পরশ্বঃ বা পরতর + শ্বঃ (পর বর্জিত) = তরশ্বঃ > তরশু]।

তরতম

তরতম [ tara-tama ] বিণ. ন্যূনাধিক, কম-বেশি। ☐ বি. (চলিত ভাষায়) পার্থক্য, তারতম্য (এ দুয়ের মধ্যে তেমন তরতম নেই)। [সং. তর + তম (দ্ব.)]।

তরকারি

তরকারি [ tara-kāri ] বি. ১. আনাজ, ব্যঞ্জন রাঁধার উপযোগী ফলমূলাদি (বাজার থেকে একগাদা তরকারি এনেছে); ২. (বিশেষত শাক-আনাজের) ব্যঞ্জন (বাঁধাকপির তরকারি)। [ফা. তরহ্ + তামি. কারি]।

তয়ফা

তয়ফা [ taẏaphā ] বি. নাচওয়ালির দল। [আ. তাইফা]।

তনকা

তনকা [ tanakā ] বি. টাকা। [হি. তন্খা < ফা. তন্খোআহ্]।

তদ্রূপ

তদ্রূপ [ tadrūpa ] বিণ. সেইরূপ, সেইরকম, তত্তুল্য (তদ্রূপ বিষয়, তদ্রূপ চরিত্র)। ☐ ক্রি-বিণ. সেই প্রকারে, সেইভাবে, তদনুসারে (তদ্রূপ করা)। [সং. তদ্ + রূপ]।

তদ্ভিন্ন

তদ্ভিন্ন [ tadbhinna ] অব্য. ক্রি-বিণ. তা ছাড়া (শুধু জ্ঞান চাই, তদ্ভিন্ন অন্য কিছু নয়)। [সং. তদ্ + ভিন্ন]।

তদ্বিষয়ক

তদ্বিষয়ক [ tadbiṣaẏaka ] বিণ. সেই বিষয় সম্বন্ধীয়; তার বিষয় সম্বন্ধীয়। [সং. তদ্ + বিষয়ক]।

তদ্বিধ

তদ্বিধ [ tadbidha ] বিণ. সেইপ্রকার, সেইরকম। [সং. তদ্ + বিধা (সমাসান্ত)]।

তদ্বত্

তদ্বত্ [ tadbat ] অব্য. সেইরকম, তত্তুল্য। [সং. তদ্ + বত্]।