তিনকাল

তিনকাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)।

তিন

তিন [ tina ] বি. বিণ. ৩ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তিন্ন]। তিনকাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। তিনকুল বি. পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ (তার তিনকুলে কেউই নেই)। তিন লাফে ক্রি-বিণ. (আল.) অতি দ্রুত, সাততাড়াতাড়ি। তিনসন্ধ্যা – ত্রিসন্ধ্যা -র অনুরূপ। তিনাঞ্জলি, (প্রা. বাং.) তিনাঞ্জলী বি. তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ (‘আজি লাজক দিআ তিনাঞ্জলি’: শ্রীকৃ.)। [তু. তিলাঞ্জলি]।

তিথিপালন

তিথিপালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা।

তিথিক্ষয়

তিথিক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা।

তিথি

তিথি [ tithi ] বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিত ও সীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)। [সং. তত্ + ইথি]। তিথিকৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য। তিথিক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা। তিথিপালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা।

তিতিক্ষা

তিতিক্ষা [ titikṣā ] বি. 1 ক্ষমা; 2 সহিষ্ণুতা। [সং. √ তিজ্ + সন্ + অ + আ]। তিতিক্ষিত বিণ. ক্ষমা বা সহ্য করা হয়েছে এমন। তিতিক্ষু বিণ. 1 ক্ষমাশীল; 2 সহিষ্ণু।

তিতানো

তিতানো ক্রি. বি. সিক্ত করা, ভিজানো; (আল.) (সম্পর্ক) তিক্ত করা (সম্পর্ক তিতিয়ে ফেলা)।