তোড়া
তোড়া1 [ tōḍ়ā1 ] বি. 1 থলি (টাকার তোড়া); 2 গোছা, তাড়া, স্তবক (ফুলের তোড়া); 3 পায়ের অলংকারবিশেষ। [আ. তুর্রাহ]। তুড়া2, তোড়া2 [ tuḍ়ā2, tōḍ়ā ] ক্রি. 1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে); 2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]। তোড়া2, তোড়ানো [ tōḍ়ā2, tōḍ়ānō ] যথাক্রমে তুড়া1 2 ও তুড়ানো -র চলিত রূপ।
তুড়া
তুড়া1 [ tuḍ়ā1 ] ক্রি. 1 মুখের উপর অপমানজনক কথা বলা বা ধমকানো (তাকে একচোট তুড়ে দিয়েছি); 2 (প্রধানত কথা দিয়ে) তেজ বা ক্রোধ প্রকাশ করা। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ]। তুড়ে অস-ক্রি মুখের উপর অপমানজনক কথা বলে; কড়াভাবে ধমক দিয়ে (তুড়ে ধমকে দেওয়া); চুটিয়ে বা জোরে তেজ প্রকাশ করে (তুড়ে ঝগড়া করা)। তুড়া2, তোড়া [ tuḍ়ā2, tōḍ়ā ] ক্রি. 1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে); 2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]। তুড়ানো ক্রি. তুড়া বা তোড়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
তুচ্ছ
তুচ্ছ [ tuccha ] বিণ. 1 গুরুত্বহীন, অকিঞ্চিত্কর (তুচ্ছ বিষয়); 2 অত্যল্প, অতি সামান্য (এই তুচ্ছ টাকার জন্য এত ঝগড়া?); 3 নগণ্য, হেয় (তিনি মোটেই তুচ্ছ লোক নন); 4 অসার (জগত্সংসারকে তুচ্ছ জ্ঞান করা)। [সং. তুদ্ + ছ]। বি. তুচ্ছতা। তুচ্ছতাচ্ছিল্য, তুচ্ছতাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা।