তেওর

তেওর [ tēōra ] বি. মত্সব্যবসায়ী জাতি, জেলে। [সং. তীবর]।

তেওড়া

তেওড়া1 [ tēōḍ়ā1 ] বিণ. বাঁকা। ☐ বি. বক্রতা। ☐ক্রি. বাঁকানো। [তেওড়2 দ্র]। তেওড়ানো ক্রি. বাঁকা করা বা হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তেওড়া2 [ tēōḍ়ā2 ] বি. সংগীতের সাত মাত্রার তালবিশেষ। [দেশি]।

তেওড়

তেওড়1 [ tēōḍ়1 ] বি. খেসারি; কলাই। [সং. ত্রিপুট]। তেওড়2 [ tēōḍ়2 ] বিণ. 1 বাঁকা, তেরচা; 2 তোবড়া। ☐ বি. বক্রতা। [< সং. ত্রি + √ বৃত্]।

তেতলা

তেতলা, তেতালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. তেতালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ।

তেঠেঙে

তেঠেঙে বিণ. 1তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)।

তেকাঠা

তেকাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ।

তেএঁটে

তেএঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত।