ত তোপ তোপ [ tōpa ] বি. কামান। [তুর]। তোপখানা বি. যেখানে কামান তৈরি হয় বা রাখা হয়। তোপ দাগা ক্রি. বি. কামান থেকে গোলা বর্ষণ করা। তোপধ্বনি বি. কামানের গোলার আওয়াজ।
ত তোক তোক1 [ tōka1 ] বি. সন্তান, অপত্য, শিশুসন্তান। [সং. √ তু + ক]। তোক2 [ tōka2 ] বি. 1 বেড়ি, শৃঙ্খল; 2 হাতকড়ি (তোকে বাঁধা চোর)। [আ. তওক্]।
ত তোঁ তো3, তোঁ [ tō3, tō ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তুমি; 2 তুই; 3 তোমা (‘তো বিনে উনমত কান’: বিদ্যা.); 4 তোর, তোমার (‘তো সেবা নাহি জানি’: চণ্ডী.)। [সং. তব]।
ত তেলো তেলো1 [ tēlō1 ] বি. মাথার চাঁদি, ব্রহ্মতালু। [< সং.তালু]। তেলো2 [ tēlō2 ] বি. 1 করতল, হাতের চেটো; 2 পদতল, পায়ের চেটো। [বাং. তল + উয়া > ও]।