ঠারা

ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)।

ঠারাঠারি

ঠারাঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো।

ঠারেঠোরে

ঠারেঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।

ঠায়

ঠায় [ ṭhāẏa ] ক্রি-বিণ. ১. নিশ্চলভাবে, কিছু না করে (ঠায় বসে আছি, সে শুধু দাঁড়িয়ে থাকে ঠায়’: শ. ধো); ২. কাছে, নিকটে; ৩. একটানা (ঠায় দুদিন)। [সং. স্হির > ঠার > ঠায়]।

ঠাম

ঠাম [ ṭhāma ] বি. ১. স্হান, ঠাঁই (‘রইল কোন ঠাম’: গো. দা); ২. নিকট (‘রাধার ঠাম’: চণ্ডী); ৩. গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); ৪. রূপ, শ্রী (সুঠাম দেহ); ৫. ঢং, ধরন (‘চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে’: জ্ঞান)। [সং. স্হান > হি. ঠাম]।

ঠান

ঠান [ ṭhāna ] বি. ঠাকুরানি (মাঠান)। [বাং. ঠাকরুন]। ঠানদিদি (কথ্য) দি বি. ঠাকুরমা।

ঠসক

ঠসক [ ṭhasaka ] বি. ১. গর্বিত ভাবভঙ্গি, গুমর; ২. ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]।

ঠমক

ঠমক [ ṭhamaka ] বি. ১. বিশেষ ভঙ্গিমাযুক্ত চলন; হাবভাবযুক্ত মন্হরগতি; ২. ঠাট (ঠাটঠমক)। [হি. ঠুমক]।

ঠন

ঠন [ ṭhana ] বি. টং, ঠং বা ঠুন অপেক্ষা জোরালো শব্দ। [ধ্বন্যা.]। ঠন ঠন বি. ক্রি-বিণ. ঠন ঠন শব্দ বা শব্দে। ঠনঠনানো ক্রি. বি. ঠন ঠন শব্দ করা। ঠনাঠন ক্রি-বিণ. ক্রমাগত ঠন ঠন করে (ঠনাঠন বাজছে)। ঠনঠনে [ ṭhana-ṭhanē ] বিণ. ১. শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); ২. জলহীন (ঠনঠনে কলসি)। ☐ বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]।