ঠোকন

ঠোকন, ঠুকন [ ṭhōkana, ṭhukana ] বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]।

ঠোক্কর

ঠোক্কর [ ṭhōkkara ] বি. ঠোকর; ধাক্কা; হোঁচট। [হি. ঠক্কর]।

ঠ্যাং

ঠ্যাং [ ṭhyā ] বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]।

ঠোস

ঠোস [ ṭhōsa ] বি. ১. পূর্তি, স্ফীতি (পেট একেবারে ঠোস মেরে আছে); ২. ছোট ফোঁড়া বা ফোসকা। [দেশি]।

ঠোনা

ঠোনা [ ṭhōnā ] বি. আঙুল দিয়ে গালে বা চিবুকে আঘাত। [তু. বাং. ঠোকনা]।

ঠোঙা

ঠোঙা [ ṭhōṅā ] বি. গাছের পাতা, কাগজ প্রভৃতি দিয়ে তৈরি পাত্রবিশেষ। [দেশি]।

ঠুঙি

ঠুঙ্গি, ঠুঙি [ ṭhuṅgi, ṭhuṅgi ] বি. ছোট ঠোঙা। [বাং. ঠোঙা + ই]।

ঠুঙ্গি

ঠুঙ্গি, ঠুঙি [ ṭhuṅgi, ṭhuṅgi ] বি. ছোট ঠোঙা। [বাং. ঠোঙা + ই]।

ঠুঁটো

ঠুঁটা, (কথ্য) ঠুঁটো [ ṭhunṭā, (kathya) ṭhunṭō ] বিণ. ১. হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; ২. (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]।

ঠুঁটা

ঠুঁটা, (কথ্য) ঠুঁটো [ ṭhunṭā, (kathya) ṭhunṭō ] বিণ. ১. হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; ২. (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]। ঠুঁটো জগন্নাথ (আল.) দেখতে যেমনই হোক কাজে অক্ষম, সম্পূর্ণ অকর্মণ্য।