ঠেলা
ঠেলা [ ṭhēlā ] বি. ১. ধাক্কা (ঠেলা দেওয়া); ২. বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); ৩. সংকট, দায় (ঠেলা সামলানো); ৪. হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ☐ ক্রি. ১. ধাক্কা দেওয়া; ২. জোরে আঘাত করে অগ্রসর করানো; ৩. অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); ৪. বর্জন করা (‘না ঠেলহ ছলে অবলা অখলে’: চণ্ডী.); ৫. একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ঠেলাগাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ঠেলাঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি — চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।