ঠগ

ঠগ [ ṭhaga ] বিণ. বি. ঠক, প্রতারক। ☐ বি. ইতিহাসে বর্ণিত ঠগি দস্যু (ঠগের অত্যাচার)। [ঠক১ দ্র]। ঠগি বি. ভারতের ইতিহাসে প্রসিদ্ধ দস্যু সম্প্রদায়বিশেষ।

ঠগি

ঠগি বি. ভারতের ইতিহাসে প্রসিদ্ধ দস্যু সম্প্রদায়বিশেষ।

ঠাঁই

ঠাঁই১ [ ṭhāmi ] বি. হঠাত্ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)। [ধ্বন্যা.]। ঠাঁই২ [ ṭhāmi ] বি. ১. স্হান (সে গেল কোন ঠাঁই?); ২. আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); ৩. খালি জায়গা (‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী’: রবীন্দ্র); ৪. থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। ☐ অনু. নিকট, কাছে (‘চলেছে গৌরের ঠাঁই’)। [সং. স্হান > হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]। ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)।

ঠাস

ঠাস১ [ ṭhāsa ] বিণ. ১. ঘন (ঠাসবুনানি); ২. ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. ১. গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); ২. চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); ৩. চেপে ঢুকানো; ৪. বোঝাই করা, ভরে দেওয়া; ৫. মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঠাসাঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)। ঠাস২ [ ṭhāsa ] জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)। [ধ্বন্যা.]। ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে (‘ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)।

ঠাসা

ঠাসা ক্রি. ১. গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); ২. চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); ৩. চেপে ঢুকানো; ৪. বোঝাই করা, ভরে দেওয়া; ৫. মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঠাসাঠাসি

ঠাসাঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)।

ঠাস ঠাস

ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে (‘ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)।

ঠুক

ঠুক [ ṭhuka ] বি. ঠক অপেক্ষা মৃদুতর শব্দ। [ঠক২ দ্র]। ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)। ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, ṭhōkara ] বি. ১. পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; ২. কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); ৩. হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); ৪. কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); ৫. অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. ১. সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি...

ঠুক ঠুক

ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)।