ঝ ঝিলিমিলি ঝিলিমিলি১ বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিলমিলে বিণ. ঝিলমিল করে এমন। ঝিলিমিলি২ [ jhili-mili ] বিণ. ঈষত্ ঝলমলে; ঝিলমিলে ও তরঙ্গায়িত (‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’: রবীন্দ্র)। [ঝিলমিল২ দ্র]।
ঝ ঝিলমিল ঝিলমিল১ [ jhila-mila ] বি. জানালার খড়খড়ি; খড়খড়ির পাখি বা তক্তা। [হি. ঝিল্মিলী]। ঝিলমিল২ [ jhila-mila ] বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব (‘স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]।
ঝ ঝিরঝির ঝিরঝির [ jhira-jhira ] বি. ১. মৃদু বা লঘু ঝরঝর আওয়াজ; ২. লঘু প্রবাহ বা ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি পড়ছে)। [ধ্বন্যা.]। ঝিরঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)। ঝিরঝিরানি বি. বাতাস বা বৃষ্টির ঝিরঝির শব্দ।
ঝ ঝিমিক ঝিমিকি, ঝিমিক [ jhimiki, jhimika ] বি. ১. বিদ্যুতের বারবার চমক; ২. লঘু পায়ে চলা। [ধ্বন্যা. তু. হি. ঝমক]।
ঝ ঝিমিকি ঝিমিকি, ঝিমিক [ jhimiki, jhimika ] বি. ১. বিদ্যুতের বারবার চমক; ২. লঘু পায়ে চলা। [ধ্বন্যা. তু. হি. ঝমক]।