জ জাহাজ জাহাজ [ jāhāja ] বি. বিশাল জলযান, বড় স্টিমার; (আল.) বিশাল আধার (বিদ্যের জাহাজ)। [আ. জহাজ]। জাহাজঘাটা বি. নদী বা সমুদ্রের তীরে যেখানে জাহাজ ভিড়ানো হয়। জাহাজি বিণ. জাহাজসম্বন্ধীয়; জাহাজে বাহিত; জাহাজে কাজ করে এমন।
জ জালিয়াত জালিয়াত [ jāliẏāta ] বি. বিণ. 1 যে অন্যের হস্তাক্ষর অসদুদ্দেশ্যে নকল করে; 2 মেকি জিনিস প্রস্তুতকারক। [আ. জাল1 + বাং. ইয়াত্ (< সং. বত্)-তু. চালিয়াত]। জালিয়াতি বি. জালিয়াতের কাজ; নকল বা মেকি জিনিস তৈরি করার অভ্যাস বা কাজ।
জ জালি জালি1 [ jāli1 ] বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। ☐ বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]। জালি2 [ jāli2 ] বি. লাউ কুমড়ো ইত্যাদির কচি ফল। ☐ বিণ. অত্যন্ত কচি (জালি শশা)। [সং. জালক]।