জিনিয়া

জিনিয়া1 [ jiniẏā1 ] ক্রি-বিণ. (কাব্যে) জিতে, জয়পূর্বক। জিনিয়া2 [ jiniẏā2 ] বি. গাঢ় ও উজ্জ্বল লাল এবং অন্যান্য রঙের ফুলবিশেষ। [ইং. zinnia]।

জিনস

জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)।

জিন

জিন1 [ jina1 ] বিণ. জয়শীল, জয়ী। ☐ বি. 1 বুদ্ধ; 2 জৈন সন্ন্যাসী বা অর্হত্; 3 বিষ্ণু। [সং. √ জি + ন]। জিন2 [ jina2 ] বি. দৈত্য, দানো। [আ. জীন্]। জিন3 [ jina3 ] বি. 1 ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসবার আসন; 2 ঘোড়ার সাজ। [ফা. জীন]। জিন4 [ jina4 ] বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ। [ইং. jean]। জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)।

জিনা

জিনা [ jinā ] ক্রি. (কাব্যে) জয় করা, জিতে নেওয়া (‘জিনিব আজিকার রণে’)। [প্রাকৃ. √ জিন < সং. √ জি]।

জেতানো

জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।