জাতিস্মর

জাতিস্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন।

জিম্মাদার

জিম্মাদার বি. যার জিম্মায় কিছু রাখা হয়, যার তত্ত্বাবধানে বা হেপাজতে কিছু রাখা হয়।

জাতিসত্তা

জাতিসত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা।

জাতিসংঘ

জাতিসংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations; প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ।

জিম্মা

জিম্মা [ jimmā ] বি. হেপাজত; রক্ষা করার দায়িত্ব (জিনিসটা তোমার জিম্মায় রইল)। ☐ বিণ. গচ্ছিত (জিনিসটা তোমার কাছে জিম্মা করলাম)। [আ. জিম্মা]। জিম্মাদার বি. যার জিম্মায় কিছু রাখা হয়, যার তত্ত্বাবধানে বা হেপাজতে কিছু রাখা হয়। জিম্মাদারি বি. তত্ত্বাবধান, রক্ষার দায়িত্ব।

জিবে

জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)।

জাতিভেদ

জাতিভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ।