জানাশোনা

জানাশুনা, জানাশোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। ☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।

জীব

জীব1 [ jība1 ] ক্রি. (আশীর্বাদকালে বা কল্যাণকামনায় উক্ত) বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। [সং. √ জীব্]। জীব2 [ jība2 ] বি. 1 প্রাণী; 2 প্রাণ (‘জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি’); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। জীবজগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। জীবজন্তু বি. নানা জন্তু। জীবতারা বি. জীবনরূপ তারা, জীবন। জীবধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। জীবধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। জীববলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। জীববিজ্ঞান, জীববিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. জীবলোক বি. সংসার, মর্তলোক। জীবহিংসা, জীবহত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র।

জানাশুনা

জানাশুনা, জানাশোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। ☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।

জীউ

জীউ১ [ jīu ] বি. জীবন; প্রাণ; চিত্ত, মন। জীউ2 [ jīu2 ] ক্রি. (প্রা. বাং.) বেঁচে থাকো (‘সবে কহে জীউ’: চৈ. ভা.)। [সং. √ জীব]।

জানানো

জানানো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা।

জিহ্বামূলীয়

জিহ্বামূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)। ☐ বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।

জানান দেওয়া

জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া।

জিহ্বামূল

জিহ্বামূল বি. জিভের গোড়া। জিহ্বামূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)। ☐ বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।

জানান

জানান (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)।